বাল্যবিবাহ দেওয়ায় কাজির সহযোগীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় বাল্যবিবাহ পরিচালনার দায়ে ইসহাক আলী (৫৫) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম জামাল আহমেদ এ রায় দেন। ইসহাক পৌরসভার কালিশংকরপুর এলাকার কাজি আমির হামজার সহযোগী।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা প্রশাসনের কাছে আমির হামজা ও ইসহাক আলীর বিরুদ্ধে বাল্যবিবাহ পরিচালনা করার অভিযোগ ছিল। এর ভিত্তিতে গতকাল কালিশংকরপুর এলাকায় ইসহাকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে তিনি নিজের দোষ স্বীকার করলে আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দেন। এস এম জামাল আহমেদ বলেন, কাজি আমির হামজা পলাতক রয়েছেন।