বাল্যবিবাহ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাল্যবিয়ে দেব না, বাল্যবিয়ে করব না’ স্লোগান নিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের দুই শতাধিক তরুণ-তরুণী, নারী-পুরুষ শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার ওই গ্রামের শাকির আহমদের বাড়ির আঙিনায় তাঁরা এ শপথ নেন। ব্র্যাকের জিকিউএএল কর্মসূচির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. আবদুর রশিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সারোয়ার হোসাইন, রওশনুল ইসলাম, সুফিয়া বেগম প্রমুখ।