বাল্যবিবাহ না করার অঙ্গীকার দেড় শ কিশোরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদরের দেড় শতাধিক কিশোরী বাল্যবিবাহ না করার অঙ্গীকার করেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধ ও মা সমাবেশে কিশোরীরা এই অঙ্গীকার করে। তারা যখন এই অঙ্গীকার করে, তখন মিলনায়তনে মায়েরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান। উপজেলার হোসেনপুর, বিনোদধর্মপুর, শহরকবসা, গন্ধ্যবপুর গ্রামের দেড় শতাধিক কিশোরী এই সমাবেশে অংশ নেয়। বেসরকারি সংস্থা বাপসার নিরাপদ প্রকল্পের সহযোগিতায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাপসার প্রোগ্রাম অফিসার ইকবাল হোসেন, প্রোগাম কো-অর্ডিনেটর জোবেদা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শামছুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ভুঁইয়া, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই প্রমুখ।