বাল্যবিবাহ না করার প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৮-এর আগে বিয়ে নয়, কুড়ির আগে সন্তান নয়’ স্লোগান নিয়ে গোপালগঞ্জে বাল্যবিবাহ না করার প্রতিজ্ঞা করল একদল কিশোর-কিশোরী। এক উঠান বৈঠকে এ প্রতিজ্ঞা করে তারা। গতকাল রোববার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের পোদ্দারের চর কাজী মোজাফফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এবং পোদ্দারের চর যুব সংঘের সহযোগিতায় অনুষ্ঠানে লিখিতভাবে ২০ কিশোরী, ১৬ জন কিশোর বাল্যবিবাহ না করার প্রতিজ্ঞা করে। পাশাপাশি তারা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানে বক্তব্য দেন গোবরা ইউপির চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ মজুমদার প্রমুখ।