প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল বাজার মাঠে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতার এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ১৫ গ্রামের দুই হাজার নারী ও পুরুষ তাঁদের সন্তানকে বাল্যবিবাহ না দেওয়ার শপথ করেন। সভায় ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক প্রমুখ বক্তৃতা করেন। ইউএনও ফ্লোরা বিলকিস জাহান বলেন, ২০১৬ সালের জানুয়ারির মধ্যে এ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে।