বাল্যবিবাহ নিবন্ধন করার দায়ে কাজিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বিয়ে নিবন্ধন করার দায়ে এক কাজিকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর এক ছাত্রীর (১৩) সঙ্গে কমলাপুর গ্রামের এক তরুণের (২৩) বিয়ে হয়। সোমবার রাতে খাঞ্জাপুর পাকা মসজিদে বার্থী ইউনিয়নের কাজি মাওলানা জালাল উদ্দিন বিয়ে নিবন্ধন করেন।বিয়ের অনুষ্ঠানে উপস্থিত একাধিক স্কুলশিক্ষক অভিযোগ করেন, জালাল উদ্দিনকে আইনগত দিক বিবেচনার কথা বলা হলেও তিনি সম্পূর্ণ বেআইনিভাবে বিয়ে নিবন্ধনের কাজ করেন। গতকাল সকালে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে জানান। বেলা আড়াইটায় জালাল উদ্দিনকে তাঁর আদালতে তলব করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে জালাল উদ্দিন আইন লঙ্ঘন করে বিয়ে নিবন্ধন করার কথা স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগ স্বীকার করায় আদালত তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন এবং বিয়ের নিবন্ধন বাতিল করার নির্দেশ দেন।