বাল্যবিবাহ নিবন্ধন করায় কারাগারে কাজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় গত সোমবার বাল্যবিবাহ নিবন্ধন করার দায়ে এক কাজিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আরও একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার সকালে পৌর শহরের বিয়ে নিবন্ধনকারী কাজী মোতালেব হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।