বাল্যবিবাহ নিয়ে কলেজে সেশনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে সব কলেজে সপ্তাহে অন্তত একদিন এক ঘণ্টার একটি সেশন আয়োজনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

এ ছাড়া বৈঠকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনকে ‘জাতীয় দিবস’ হিসেবে পালন করার সুপারিশ করা হয়।
বৈঠকের পর সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ কমিটির বৈঠকে ধানমন্ডিতে ‘জয়িতা টাওয়ার’ নির্মাণ প্রকল্প, জয়িতা ফাউন্ডেশনের জনসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা, মেয়েদের প্রশিক্ষণ এবং জয়িতার ব্র্যান্ডিং ইমেজ তৈরি করার সুপারিশ করা হয়। বৈঠকে ডিএনএ আইন-২০১৪ ও বাল্যবিবাহ নিরোধ আইনের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মনোয়ারা বেগম ও রিফাত আমিন বৈঠকে অংশ নেন।