বাল্যবিবাহ পড়ানোয় কাজির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাল্যবিবাহ করানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত এক নিকাহ নিবন্ধককে (কাজি) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুর রহমান গতকাল বুধবার ওই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কুতুব উদ্দিন। তিনি সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নিকাহ নিবন্ধক ও গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
ইউএনওর গোপনীয় শাখার সহকারী (সিএ) ফয়জুল হোসেন জানান, উপজেলার তারিনিপুর গ্রামের আবদুল আজিজের সঙ্গে পাশের গ্রামের এক স্কুলছাত্রীর বুধবার বিকেলে বিয়ে হয়। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।