বাল্যবিবাহ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাল্যবিবাহ করতে গিয়ে কারাগারে ঠাঁই হয়েছে এক তরুণের (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় ওই তরুণ নিজ গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে যান। খবর পেয়ে ইউএনও হাসান হাবিব পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তরুণকে বাল্যবিবাহ নিরোধ আইনে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার ওই তরুণকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফরিদপুর অফিস