প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল বিয়ের। বরযাত্রীদের খাবারদাবার শেষে অপেক্ষা ছিল শুধু কাজির। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের নেতৃত্বে পুলিশ সেখানে পৌঁছালে বর-কনে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত নয়টায় নগরের চৌহাট্টার মানরু শপিং সিটির পঞ্চম তলার লানথুরাই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ বলেন, প্রবাসী বরের সঙ্গে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে হওয়ার খবর পেয়ে বাল্যবিবাহ বন্ধে অভিযান চালানো হয়। বর-কনেসহ পরিবারের সদস্যরা খবর পেয়ে আগেই রেস্তোরাঁ ত্যাগ করেন। পরে রেস্তোরাঁ পরিচালনায় থাকা ব্যক্তিদের এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।