বাল্যবিবাহ পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে গতকাল সোমবার একটি বাল্যবিবাহ পণ্ড হয়ে গেছে। মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবেন না বলে তার বাবা মুচলেখা দিয়েছেন।ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক জানান, উপজেলার খলিশাউড় গ্রামের ওই মেয়ের (১১) সঙ্গে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জামাইকোনা গ্রামের একটি ছেলের (১৬) বিয়ে ঠিক হয়। গতকাল সোমবার দুপুরে ওই বিয়ে হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বিয়ের আয়োজনও করা হয়। খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দেন।