প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আসোহাট এলাকায় বাল্যবিবাহ থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১২) রক্ষা পেয়েছে। গতকাল শুক্রবার এ বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। বিয়ের খবর পেয়ে গত বৃহম্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফুল হকের নেতৃত্বে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ের আয়োজন পণ্ড করে দেওয়া হয়। এ সময় কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা করেন আদালত।