বাল্যবিবাহ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণের ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল শিলা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী। গতকাল বিকেলে উপজেলার নবকলস গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী উপজেলার বরদিয়া কাজী সুলতান আহমেদ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ইউএনওর কার্যালয় সূত্র জানায়, ওই ছাত্রীর সঙ্গে বাইশপুর গ্রামের এক তরুণের বিয়ের আয়োজন চলছিল। ছেলেপক্ষও মেয়ের বাড়িতে উপস্থিত ছিল। অতিথিদের আপ্যায়নের পর বিয়ের আকদ ও নিবন্ধনের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও থানা-পুলিশের কয়েকজন সদস্য নিয়ে বিয়ে বন্ধ করে দেন।