বাল্যবিবাহ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের তেলিজানা গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শামীমুর রহমান মেয়ের বাড়িতে গিয়ে বাল্যবিবাহের নানা কুফল তুলে ধরে তা বন্ধ করে দেন। ধানগড়া ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান বলেন, বাল্যবিবাহ যেন না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত ইউএনও বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন।