বাল্যবিবাহ পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার শানঘাট গ্রামে বাল্যবিবাহের আয়োজন করার দায়ে দুজনকে এক হাজার টাকা জরিমানা ও ২৫ দিন করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কনের বাবা মনির হোসেন (৪৫) ও মাতব্বর আবদুল আজিজ (৫০)। গত সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এ দণ্ড দেন। তিনি বলেন, আবদুল আজিজের বাড়িতে মনির হোসেনের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। এ সময় অভিযান চালালে বরসহ তাঁর আত্মীয়স্বজন পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।