প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাল্যবিবাহের আয়োজন করার দায়ে কনের বাবা ও পুরোহিতকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কনের বাবা নৈকাঠি গ্রামের স্বপন দেবনাথ। পুরোহিত একই গ্রামের পরিতোষ চক্রবর্তী। আদালত বরের ভাই মালপাটন গ্রামের অশোক দেবনাথকেও এক হাজার টাকা জরিমানা করেন।ইউএনও এ বি এম সাদিকুর রহমান এ দণ্ড দেন। রাজাপুর থানার এএসআই বিপ্লব মিস্ত্রি বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তবে বর পালিয়ে যান। শুক্রবার তাঁদের আদালতে হাজির করা হয়।