প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দুমকি উপজেলার সন্তোষদি গ্রামে বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে মেয়ের বাবা ও ছেলের চাচাকে কারা ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, সন্তোষদি গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে বাউফল উপজেলার বগা গ্রামের এক ছেলের বিয়ে ঠিক হয়। সোমবার বিকেলে সন্তোষদি গ্রামে একটি মসজিদে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে বিয়ে ভেঙে দেন এবং বাল্যবিবাহ আয়োজন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে দণ্ড দেন।