বাল্যবিবাহ প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশায় এক স্কুলছাত্রীর (১৩) বাল্যবিবাহ ঠেকানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার হাওর এলাকায় ওই বিয়ের আয়োজন চলছিল। সূত্র জানায়, অষ্টম শ্রেণিপড়ুয়া ওই ছাত্রীর বিয়ের খবরটি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে জানতে পান ধরমপাশার ইউএনও মোহাম্মদ নাজমুল হক। তিনি তাৎক্ষণিকভাবে তা বন্ধ করার নির্দেশ দেন। মধ্যনগর থানার ওসি মাজহারুল হক বলেন, ইউএনওর মাধ্যমে বাল্যবিবাহের খবরটি পাওয়ার পরই তা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়।