প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রজেক্টের (সিএসএনপি) উদ্যোগে ‘শিশু বিবাহ প্রতিরোধ ও সুশীল সমাজের করণীয়’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরের সিএসএস আভা সেন্টারে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক। প্রধান অতিথির বক্তৃতায় কাজী রিয়াজুল হক বলেন, বাল্যবিবাহ রোধে সবচেয়ে জরুরি বিষয় হলো মেয়েদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।