বাল্যবিবাহ প্রতিরোধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ প্রতিরোধে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ও আটাবহ ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে গতকাল সোমবার সচেতনতামূলক সেমিনার হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া, শ্রীফলতলী ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, আটাবহ ইউপির চেয়ারম্যান আবদুল আলীম প্রমুখ।