প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আদমপুর ইউপির উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক গণসমাবেশ হয়েছে। গত শুক্রবার বিকেলে ইউপি ভবনের সামনে এর আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক। এতে আদমপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবদাল হোসেন সভাপতিত্ব করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের আগে সচেতন করে তোলার কথা বলা হয়।