প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়ন পরিষদ মাঠে গত বুধবার রাতে বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ইউনিসেফের সহযোগিতায় এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাই তালুকদার। এতে জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দীন খান, পুলিশ সুপার নিজাম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন, ইউনিসেফের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।