প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ প্রতিরোধে নারীদেরও এগিয়ে আসতে হবে। এর পাশাপাশি ভূমিকা রাখতে হবে জনপ্রতিনিধি ও অভিভাবকদের। অভিভাবক সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়বে।
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে ১৯ ডিসেম্বর ‘বাল্যবিবাহকে না বলুন’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। মানবাধিকার সংস্থা ফ্রেবের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক। ফ্রেবের পরিচালক ফরিদুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শাপলাপুর ইউপি সদস্য সাঈদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শাপলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম প্রমুখ।