প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সমাবেশ হয়েছে। রোববার বিকেলে আমিরাবাগের একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে উপজেলা পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শাহিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কাজি, ইমাম ও পুরোহিতরা উপস্থিত ছিলেন। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষকের এগিয়ে আসা উচিত।