বাল্যবিবাহ পড়ানোয় কাজির সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলায় বাল্যবিবাহ পড়ানোর দায়ে মোশারফ হোসেন নামের এক কাজিকে (নিকাহ রেজিস্ট্রার) ১৫ দিনে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে ইউএনও মুহাম্মদ শাহাদত খন্দকার এই আদালত পরিচালনা করেন। মোশারফ হোসেনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বকজুড়ী গ্রামে। তিনি মানিকগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আটিগ্রাম গ্রামের এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের নাম ও বয়স হলফনামার মাধ্যমে পরিবর্তন করা হয়। এরপর গত ২৩ আগস্ট ঢাকার ধামরাই উপজেলার কুটিরচর গ্রামের রাজীব হোসেনের সঙ্গে ওই মেয়ের বিয়ে পড়ান কাজি মোশারফ হোসেন। খবর পেয়ে বিষয়টি তদন্ত করেন ইউএনও শাহাদত খন্দকার।