বাল্যবিবাহ পড়ানোর দায়ে কাজির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ পড়ানোর দায়ে আসাদুল ইসলাম (৫৫) নামের এক কাজিকে (নিবন্ধক) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছাদেকুর রহমান এ সাজা দেন।
দণ্ডিত আসাদুল ইসলামের বাড়ি উপজেলার বগেরগাছি গ্রামে।
মো. ছাদেকুর রহমান বলেন, গতকাল ভোরে তিনি খবর পান উপজেলার একটি গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়া হয়েছে। পরে অভিযান চালিয়ে কাজি আসাদুল ইসলামকে আটক করেন। এ সময় বর ও তাঁর বাবা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসাদুলকে সাজা দেওয়া হয়।