প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গতকাল সোমবার সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামে এ বিয়ে বন্ধ করা হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলম বলেন, ‘ইউএনওর নির্দেশ পেয়ে ছেলে ও মেয়ের অভিভাবককে পরিষদে ডেকে পাঠাই। কাগজপত্র যাচাই করে এই বিয়ে বন্ধ করা হয়। এ ছাড়া প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বা করার মুচলেকা নেওয়া হয়।’