বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে একটি বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কনের বাবাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশ পাওয়া নুরুজ্জামান হাওলাদারের (৫০) বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বরণপাড়া গ্রামের নওশের ফকিরের বাড়িতে নুরুজ্জামানের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ের (১৪) সঙ্গে পাশের বাড়ির ইমামুলের (২৬) বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুলু বিলকিস বানুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন এবং কনের বাবাকে কারাদণ্ড দেন।