বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রীকে গত সোমবার দেখতে আসেন পাত্রপক্ষের লোকজন। ওই দিন সন্ধ্যায়ই শিশুটির পরিবার বিয়ের আয়োজন করে। তখন স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ বিয়েটি বন্ধের জন্য ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাইস আলমকে বলেন। পরে নাইস আলম বিয়ের প্রক্রিয়া বন্ধ করতে ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পাত্রপক্ষের লোকজন পালিয়ে যান। ছাত্রীর ভাইয়েরা বলেন, গরিবের ঘরে মেয়ে বড় হলে বোঝা হয়ে দাঁড়ায়। তাই আগেভাগেই বোনের বিয়ের জন্য তাঁদের বাবা চেষ্টা করেছেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।