বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে গতকাল একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়ের বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ফেনী সদর থানার বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোহাহের হোসেন জানান, ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পাশের ধলিয়া ইউনিয়নের দক্ষিণ অলিপুর গ্রামের আইয়ুব আলীর (২৫) বিয়ের দিন ধার্য করা হয়। গতকাল ছিল বিয়ের ধার্য দিন। চলছিল অতিথিদের খাওয়া-দাওয়া। বর তখনো আসেননি। এ সময় ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া বসরী পুলিশসহ বিয়েবাড়িতে গিয়ে হাজির হয়ে বিয়ে বন্ধ করেন।