বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার সপ্তম শ্রেণির আরও এক ছাত্রীর বিয়ে বন্ধ করেছে পুলিশ। গতকাল শুক্রবার ওই বিয়েটি হওয়ার কথা ছিল। কিন্তু সকালেই বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে মেয়ের বাবাকে ডেকে পাঠান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর। গত ১৫ দিনে অন্তত পাঁচটি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা ও থানা প্রশাসন।