উন্নত জাতের লাউ
কৃষি বিভাগের মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত মানের ও উচ্চ ফলনশীল জাতের ‘আবু লাউ’ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টার। কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সাইফুর রহমান জানান, এর আকার ও রং আকর্ষণীয় এবং খেতেও সুস্বাদু, সাধারণত লাউয়ের চেয়ে এর ফলন বেশি। সারা বছরই এর চাষ করা যায়। তাই বাণিজ্যিকভাবে এর চাষ বেশি লাভজনক। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।
পিরানহা মাছ জব্দ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের সিও বাসস্ট্যান্ড এলাকার পৌর বাজারের আলম হোসেনের মাছের আড়তে গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে প্রায় চার মণ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেঞ্চদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য ও মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।
মতবিনিময় সভা
ফরিদপুরে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে গতকাল শনিবার দুপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ‘ইমপ্রুভিং দ্য কনডিশন্স ফর রিকন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম নুরুন্নবী। ফরিদপুর অফিস।