প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে দুই দিনে দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ওই বিয়ে বন্ধ করেন বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মকর্তারা। স্থানীয় ব্র্যাক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হেলারচকে দশম শ্রেণির এবং গত বুধবার উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর নাওপাড়া গ্রামের পঞ্চম শ্রেণির আরেক ছাত্রীর বিয়ে বন্ধ করা হয়। এ সময় মেয়ে দুটির অভিভাবকেরা ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে লিখিত অঙ্গীকারনামা দেন। ব্র্যাকের রংপুরের জ্যেষ্ঠ জেলা ব্যবস্থাপক সাজ্জাদুজ্জামান চৌধুরী প্রশাসনের সহযোগিতায় ওই দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করার সত্যতা নিশ্চিত করেছেন।