বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত শুক্রবার এক স্কুলছাত্রীর (১৫) বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন। সে স্থানীয় দগরপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার রাতে ওই ছাত্রীর সঙ্গে নোয়াখালীর মাইজদী উপজেলা সদরের শাহ আলম (২৫) নামের এক তরুণের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও ফারহানা ইসলাম মতলব পৌরসভার কাউন্সিলর লিয়াকত আলী সরকারকে ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন। লিয়াকত আলী রাত আটটায় ওই ছাত্রীর বাড়িতে যান এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেন।