বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় গতকাল শুক্রবার তিনটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ইউএনও সেলিম রেজা। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের অভিভাবকদের জরিমানাও করেন। আদালত সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানায়, ডিগ্রিরচর গ্রামের জাফর শিকদার ও জিয়া চৌধুরী এবং ইতনা গ্রামের ওহাব মীর তাঁদের মেয়ের বিয়ের আয়োজন করেন। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই তিনজনকে এক থেকে দুই হাজার টাকা করে জরিমানা করেন। অভিভাবকদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।