বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ইউএনও মোহাম্মদ আবুল খায়ের জানান, গত শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কামার গ্রামের রফিক মোল্লার ১৪ বছর বয়সী মেয়েকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. আবুল হাসানের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন। তিনি বাল্যবিবাহ আয়োজনের দায়ে বর, বরের বড় ভাই আবুল বাসার ও মেয়ের চাচাতো ভাই রুবেল মোল্লাকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করেন।