বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজনের অপরাধে বাবা আজমত আলীকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে কাজি জিয়ারত আলী পালিয়ে গেছেন।