প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বীরগোপালপুর গ্রামে গতকাল বুধবার দুপুরে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিবাহের আয়োজন করার অভিযোগে বাবাসহ তিনজনকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান। ইউএনওর কার্যালয় সূত্র জানায়, গতকাল দুপুরে ওই ছাত্রীর সঙ্গে উপজেলার ফাজিলপুর গ্রামের জোয়ারদার আকন্দের প্রবাসী ছেলে খায়রুল হাসানের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে ওই ছাত্রীর বাবা, খালু ও কাজি আমিনুল ইসলামকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও ওই ছাত্রীর বাবাকে ৩ হাজার ও বাকি দুজনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেন।