বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির এক ছাত্রী। গতকাল রোববার সকালে সোনারগাঁ পৌরসভার টিপরদী রতনদী এলাকায় এই বাল্যবিবাহ বন্ধ করা হয়। ইউএনও আবু নাছের ভূঞা বলেন, পৌরসভার রতনদী গ্রামের আফাজ উদ্দিনের মেয়ে আফছানা আক্তারের সঙ্গে প্রবাসী এক যুবকের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার নেতৃত্বে পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করা হয়। আফছানা একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।