প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার বড়লেখা সদর ইউনিয়নের আদিত্যের মহাল-বিছরাবাজার গ্রামে ঘটনাটি ঘটে। বিয়ে আয়োজনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম এস এম আবদুল্লাহ আল মামুন কনের বাবাকে কারাদণ্ড দেন এবং মা ও চাচাকে জরিমানা করেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সিলেটের এক যুবকের সঙ্গে ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে অভিযান চালান।