বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে ১৫ বছরের এক কিশোরী। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মেছরদিয়া পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ইউএনও লুৎফুন নাহার বলেন, বাল্যবিবাহ আয়োজনের কথা শুনে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তবে খবর পেয়ে বরসহ বরপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কিশোরীর বাবা ও মাকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ‘মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না’ মর্মে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।