বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশে একটি বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপ্রাপ্তবয়স্ক মেয়েটির বাবাকে এক হাজার টাকা জরিমানা ও বরের বাবাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ। তিনি এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।