বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দৌলতখান উপজেলায় গত সোমবার রাত সোয়া ১১ টার দিকে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আ. কুদদূসের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রীর (১৩) বিয়ে বন্ধ করা হয়েছে। নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়েটির মা-বাবাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। তবে ইউএনওর উপস্থিতি টের পেয়ে হবু বর ও তাঁর বাবা কৌশলে পালিয়ে যান। ইউএনও গতকাল মঙ্গলবার এসব তথ্য জানান।