বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদমা গ্রামে একটি বাল্যবিবাহের আয়োজন রোধ করা গেছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওই গ্রামের ১৪ বছর বয়সী একটি মেয়ের সঙ্গে স্থানীয় আফতাব হোসেনের (২৪) বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে ইউএনও মোসাম্মাত ইয়াসমিন আক্তার ঘটনাস্থলে গেলে বরযাত্রী ও কনের বাবা-মাসহ স্বজনেরা পালিয়ে যান।