বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন তালুকদারের হস্তক্ষেপে মেয়েটি বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পায়। সোমবার মধ্যাহ্নভোজ শেষে বর ও কনেপক্ষ বিয়ের প্রস্তুতি নেয়। জানতে পেরে মির্জাপুর ইউএনও মো. মাসুম আহমেদ ইউপি চেয়ারম্যানকে বিয়ে বন্ধ করতে উদ্যোগ নিতে বলেন। ইউপি চেয়ারম্যান বলেন, ১৮ বছর না হওয়া পর্যন্ত ছাত্রীটিকে বিয়ে না দেওয়ার প্রতিজ্ঞা করেছেন তার মা-বাবা।