প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা সদর উপজেলায় সিংহের বাংলা ইউনিয়নের একটি গ্রামে গতকাল শুক্রবার নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করেছিলেন তার বাবা। বর ছিলেন পূর্বধলা উপজেলার কুড়িগণিয়া গ্রামের ৩০ বছর বয়সী এক তরুণ। বেলা সাড়ে ১১টার দিকে এলাকার মানুষের কাছ থেকে মুঠোফোনে এ খবর পান জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। তিনি সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পূর্ণেন্দু দেবকে পুলিশ নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। সে অনুযায়ী পূর্ণেন্দু দেব কনের বাড়িতে যান এবং তার মা-বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন।