বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাতিকাটা টরকী গ্রামে নবম শ্রেণীর এক ছাত্রীর (১৪) বিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গত বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পুলিশ নিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মীর মো. আবদুল হান্নান। বিয়ে আয়োজনের অভিযোগে ছাত্রীর বাবা এবং বিয়ের কাজী এলফানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের সাত দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি।