বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিনের হস্তক্ষেপে গতকাল বুধবার বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণীর এক মেধাবী ছাত্রী (১৫)। গতকাল দুপুরে সদর উপজেলা কুন্দিপুর গ্রামে মেয়েটির বাড়িতে উপস্থিত হয়ে তিনি বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেন। এ সময় বাল্যবিয়ে আয়োজনের দায়ে কনের নানা বাচ্চু মিয়াকে সাত দিনের কারাদণ্ড অথবা এক হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন তিনি। বাচ্চু মিয়া জরিমানার টাকা পরিশোধ করেন।