বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলার নলেহাপাড়া গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী।ইউএনওর কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার নলেহাপাড়া গ্রামের কৌশল চন্দ্র রায়ের মেয়ে স্থানীয় মালাদাম উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সান্ত্বনা রানীর (১৪) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে রাতেই পঞ্চগড়ের জেলা প্রশাসক বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিয়ে বন্ধের নির্দেশ দেন। পরে ইউএনও গিয়ে বিয়েটি বন্ধ করেন। এ সময় কৌশল চন্দ্র মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন।